ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, কল সেন্টার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো কল সেন্টারে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ব্যাংকের গ্রাহক সেবাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে। ব্যবস্থাপনার দক্ষতাসহ উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: আলোচনা সাপেক্ষ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme