অন্তর্বর্তী সরকারকে বিএনপিসহ সকল দল সমর্থন জানিয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
রবিবার বিকেলে পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মির্জা আদুল আউয়ালের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। পাবনার বেড়া উপজেলার কৈটুলা ইউনিয়নের জয়নগর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই স্মরণ সভার আয়োজন করে বেড়া উপজেলা ও পৌর বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা নাকি পদত্যাগ করেন নাই, তিনি ভারতে অবস্থান করছেন। তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারত-বাংলাদেশ স্বামী-স্ত্রীর সম্পর্ক। তবে কি তিনি স্বামীর ঘরে বেড়াতে গেছেন। স্বামীকে তালাক দিয়ে আসতে পারছেন না।’
তিনি আরও বলেন, ‘আয়না ঘর কোনো প্রতিষ্ঠানের ছিল না। দেশের প্রতিটা জেলখানাই ছিল আয়না ঘর।’
Leave a Reply