সুষ্ঠু নির্বাচনে আগামীতেও আ.লীগ ক্ষমতায় আসবে: তথ্যমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনে আগামীতেও আ.লীগ ক্ষমতায় আসবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যাদের পছন্দ নয়, এমন কিছু ব্যক্তি ও গোষ্ঠি দেশে-বিদেশে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে যত অপপ্রচারই হোক, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখবে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কানাডার টরন্টোতে বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে শনিবার সন্ধ্যায় প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যত অপপ্রচার হয় তার বেশিরভাগই হয় বিদেশ থেকে। প্রবাসী বাংলাদেশিদেরকে আমি এই সব অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানাই।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল তারপরও বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি তেমনি বর্তমানেও যত ষড়যন্ত্রই হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme