৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ পেছাল

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ পেছাল

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ প্রায় দেড় মাস পিছিয়ে আগামী ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১৭ নভেম্বরের পরিবর্তে ২০২৫ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হলো।

এর আগে, গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলাফল অনুযায়ী, ক্যাডার পদে নিয়োগ পাচ্ছেন ২ হাজার ৬৪ জন। একইসঙ্গে স্থগিত করা হয় ৯৯ জনের ফল।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme