ফারুকীকে নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ফারুকীকে নিয়ে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সোমবার বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়ো আলোচনা করবেন ফারুকী। রোববার সন্ধ্যায় (১৭ নভেম্বর) এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানান।

রোববার দিনভর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গুঞ্জন দেখা যাচ্ছে- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন নির্মাতা মোস্তাফা সরয়ার ফারুকী। কিন্তু কেউই এই সম্পর্কে কোনো সূত্র উল্লেখ করছেন না।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন। এবং আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন।

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ১০ নভেম্বর বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন প্রখ্যাত এই নির্মাতা। এরপর থেকেই তাকে উপদেষ্টা করা নিয়ে চলছে সমালোচনা। অতীতের বিভিন্ন ফেসবুক পোস্ট ঘেঁটে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানোর দাবি উঠেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme