নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর

নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ ২৬ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক:

প্রধান বিচারপতি হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর শপথ নেবেন বিচারপতি ওবায়দুল হাসান। ওই দিন বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

শপথ অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সদস্যরা, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি সিনিয়র আইনজীবীরা উপস্থিত থাকবেন। ১২ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতা বলে তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয়া হয়। শপথের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme