অনলাইন ডেস্ক:
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের পাশাপাশি সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। সেখানে নানা দিক নিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের মতামত। তবে হঠাৎ করেই ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন এই নায়িকা।
যদিও ভক্তদের সঙ্গে শেয়ার করা ওই স্ট্যাটাসে অপু কোনো ছবি দেননি। দিয়েছেন চট্টগ্রামের একটি মানচিত্রের ছবি। এরপরই ক্যাপশনে লিখেছেন মাত্র দুটি লাইন।
তিনি লেখেন, কর্মে বিশ্বাসীরা কাজেই থাকে, এটাই তাদের যোগ্যতা। আর কিছু মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায়। কারণ, এটাই তাদের ভাগ্য আর অযোগ্যতা।
তবে কাকে কটাক্ষ করে এমন পোস্ট দিয়েছেন, তা এখনও জানা যায়নি। অপুর পোস্টে নেটিজনদের অনেকেই মন্তব্য করেছেন।
কেউ লিখেছেন, শতভাগ সত্যি। কাজ না পারা মানুষগুলোই মানুষকে ছোট করে কথা বলে। নিজে না পারলে অন্যের নানান দোষ খুঁজে বেড়ায়। অন্য একজন লিখেছেন, এ জন্যই অযোগ্য লোকদের বদনাম আর আপনার সুনাম আপু।
Leave a Reply