শাহরুখের সঙ্গে তুলনাকে সবচেয়ে খারাপ বললেন শহিদ কাপুর

শাহরুখের সঙ্গে তুলনাকে সবচেয়ে খারাপ বললেন শহিদ কাপুর

অনলাইন ডেস্ক:

বলিউডে শহিদ কাপুরের শুরুর দিকে তাকে রোম্যান্টিক ঘরানার ছবিতেই বেশি দেখা গেছে। তখন অনেকেই বলতো, বলিউডের পরবর্তী শাহরুখ খান হতে পারেন শহিদ কাপুর।

তবে এই তুলনাকে একেবারেই পছন্দ করেন না ‘হায়দার’ অভিনেতা। তার মতে, অন্য কোনও তারকার সঙ্গে তুলনা করা ইন্ডাস্ট্রির ‘সবচেয়ে খারাপ’ দিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শহিদ বলেন, ‘এটা সবচেয়ে খারাপ একটা বিষয়। কেন আপনাকে পরবর্তী অমুক-তমুক হতে হবে? আপনি তো আপনিই। একটা কাজের সবচেয়ে খারাপ দিক এটাই যে, আপনাকে অন্য আরেকজনের মতো হতে হবে। আপনি যদি তার মতো হন, ভবিষ্যতে আপনিও সফল হবেন; এটা আমার জীবনে শোনা সবচেয়ে বোকা যুক্তি।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় একটি উদাহরণও দিলেন শহিদ। বললেন, ‘এটা অনেকটা আইসক্রিম তৈরির মতো। ধরুন কেউ ভ্যানিলা আইসক্রিম পছন্দ করলো, তাহলে কি তাকে শুধু ওই একটি আইসক্রিমই দিয়ে যাবেন? না, ভিন্ন আরেকটা ফ্লেভার দিতে হবে। কেন আপনি আরেকজনের আলো চান? প্রত্যেকেই তার নিজস্ব সূর্য হয়ে উঠতে পারে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme