ফিলিস্তিনকে সমর্থন করায় কাজ হারালেন মিয়া খলিফা

ফিলিস্তিনকে সমর্থন করায় কাজ হারালেন মিয়া খলিফা

অনলাইন ডেস্ক:

ইসরাইল ফিলিস্তিনের যুদ্ধে প্রাক্তন নীল ছবির তারকা মিয়া খলিফা সমর্থন করেছেন ফিলিস্তিনকে। এজন্য তাকে মাশুল দিতে হল। ফিলিস্তিন সমর্থনের জন্য কাজ হারালের তিনি।

রেডিওর সঞ্চালক এবং বিখ্যাত কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর সঙ্গে ব্যবসা নিয়ে একটি চুক্তি হওয়ার কথা ছিল মিয়া খলিফার। কিন্তু প্রাক্তন পর্ন তারকা বার বার ফিলিস্তিন সমর্থনে টুইট করছিলেন। তাই সব সম্পর্ক ভেঙে বিজনেস ডিল বাতিল করেছেন টড।

বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে আছে মধ্য প্রাচ্যের দুই দেশ ইসরাইল এবং ফিলিস্তিন। তাদের মধ্যে ফের সংঘাত বাঁধায় নতুন করে রক্তপাত শুরু হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আর এই ঘটনা নিয়ে বারবার টুইট করছেন মিয়া খালিফা এবং তার টুইট থেকে একেবারেই স্পষ্ট যে তিনি ফিলিস্তিনকে সমর্থন করছেন।

এক টুইটে মিয়া খলিফা লেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখেও যদি আপনি ফিলিস্তিনকে সমর্থন না করেন তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে আছেন। আর ইতিহাস এটা ঠিক প্রমাণ করে দেবে।

আরও এক টুইটে তিনি লেখেন, কেউ প্লিজ ফিলিস্তিনের বিপ্লবীদের বলুন তাদের ফোন ঘুরিয়ে হরাইজন্টাল ভাবে ভিডিও রেকর্ড করতে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme