শুটিংয়ের আগেই শাকিবের নতুন সিনেমার মুক্তির দিন ঘোষণা

শুটিংয়ের আগেই শাকিবের নতুন সিনেমার মুক্তির দিন ঘোষণা

নিউজ ডেস্ক:

ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর বেশ সাড়া ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে। এ কারণে ভক্তরা অপেক্ষায় কবে দেখা যাবে এই অভিনেতার পরের সিনেমা? ভক্তদের সেই অপেক্ষার পালা শেষ। জানা গেল, তার পরের সিনেমা মুক্তির তারিখ।

ইতোমধ্যেই কয়েকটি সিনেমার কাজ সেরে রেখেছেন শাকিব খান। কিন্তু সেগুলো মুক্তির কোন খবর নেই। তার আগেই ‘দরদ’ সিনেমার মুক্তির তারিখ জানালেন সিনেমার পরিচালক অনন্য মামুন।

তিনি জানান, আগামী বছরের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে।

এ বিষয়ে তিনি আরও জানান, চলতি মাসের ২০ তারিখ শুরু হবে সিনেমার শুটিং। নভেম্বরের মধ্যে সিনেমার শুটিং শেষ হবে। এরপর চলবে সিনেমার বাকি কাজ। সিনেমাটি একসঙ্গে মুক্তি পাবে ২৪টি দেশে ও ৬টি ভাষায়।

আগে থেকে আলোচনায় থাকলেও গেল ৮ অক্টোবর ‘দরদ’-এর সঙ্গে ‍চুক্তিবদ্ধ হন শাকিব খান। এই সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করবেন রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme