ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

প্রতিকী ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, ঢাকার বাইরে ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৬ জন, রংপুরে ৫০ জন এবং সিলেটে ৮ জন।

একই সময়ে সারা দেশে ১ হাজার ৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৬২ হাজার ৪৪৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme