পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক হলেন শাকিব খান

পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’র মালিক হলেন শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)-এর গেলো আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন মেগাস্টার শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিলো। বিশেষ করে, গ্যালারিতে শাকিবের উপস্থিতি মেলবন্ধন তৈরি করেছিলো ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের।

সেবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এই ‘কিং খান’ তার কথা রাখছেন।

বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর থেকে। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। টিম ঢাকা’র অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিলো!

তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেলো, এবারও ‘হট ফেভারিট’’ লিস্টে আছে ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান, এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

গেলো আসরে অংশ নিয়েছিলো সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি, অংশগ্রহণকারী দলগুলো হলো: ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে, ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme