আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিস্থানটি অ্যানেস্থেসিয়া বিভাগে সিনিয়র মেডিকেল অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠান: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার
বিভাগ: অ্যানেস্থেসিয়া
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
অন্যান্য যোগ্যতা: হাসপাতাল বা ক্লিনিকে কাজের অভিজ্ঞতা; মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, আউটলুক, পাওয়ারপয়েন্ট) ব্যবহারে দক্ষতা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
Leave a Reply