বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম

ফাইল ছবি

বিশ্ববাজারে সোমবার (২২ ডিসেম্বর) স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধির কারণে দাম এই উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে রুপার দামেও নতুন রেকর্ড হয়েছে।

বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে স্পট স্বর্ণের দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৩.০১ ডলারে পৌঁছায়। লেনদেনের এক পর্যায়ে দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৪২০.০১ ডলার স্পর্শ করে। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ১.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৬.৭০ ডলারে ওঠে। চলতি বছরে স্বর্ণের দাম প্রায় ৬৮ শতাংশ বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক উত্থান।

স্পট রুপার দাম ২.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮.৯৮ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের এক পর্যায়ে নতুন রেকর্ড ৬৯.৪৪ ডলার দেখা গেছে। চলতি বছরে রুপার দাম বেড়েছে ১৩৮ শতাংশ। সরবরাহ ঘাটতি, শিল্প খাতে চাহিদা এবং বিনিয়োগ প্রবাহের কারণে মূল্য বৃদ্ধি ঘটেছে।

দেশেও স্বর্ণের দাম নতুন ইতিহাস গড়েছে। আজ বাংলাদেশের বাজারে:

  • ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা
  • ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme