‘কিং’ মুক্তির তারিখ চূড়ান্ত

‘কিং’ মুক্তির তারিখ চূড়ান্ত

file photo

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘কিং’ নিয়ে গেল এক বছর ধরেই আলোচনা তুঙ্গে। সিনেমার শুটিং অনেকটা এগিয়ে গেলেও মুক্তির তারিখ নিয়ে ছিলো ধোঁয়াশা। আজ সেই ধোঁয়াশা পরিষ্কার হল।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হল- চলতি বছরের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। মূলত বড়দিনকে ঘিরে এটি হতে যাচ্ছে বছরের অন্যতম বড় বলিউড রিলিজ।

গত বছর শাহরুখ খানের জন্মদিনে পরিচালক সিদ্ধার্থ আনন্দ প্রকাশ করেন ‘কিং’-এর টাইটেল রিভিল ভিডিও। এই সিনেমার মাধ্যমে ‘পাঠান’-এর পর আবারও একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ। টাইটেল রিভিল ভিডিওটিকে শাহরুখের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি এক ধরনের শ্রদ্ধা হিসেবেও দেখছেন ভক্তরা—একটি বিশেষ জন্মদিনের উপহার।

ফার্স্টলুক টিজারে ভক্তদের নজর কাড়ে একটি ইস্টার এগ-শাহরুখ খানের হাতে ‘কিং অব হার্টস’ কার্ড, যা তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। রূপালি চুল, কানে সিগনেচার অ্যাকসেসরিজ ও একেবারে আলাদা স্টাইল-সব মিলিয়ে আগে কখনও না দেখা এক শাহরুখ খানকে দেখার ইঙ্গিত দিয়েছে এই টিজার।

নির্মাতার দাবি, ‘কিং’ দর্শকদের সামনে শাহরুখ খানকে একেবারে নতুনভাবে উপস্থাপন করবে। এটি হবে একটি স্টাইলিশ, হাই-অকটেন অ্যাকশন এন্টারটেইনার। এতে থাকবে অ্যাড্রেনালিন-ভরা গল্প, দুর্দান্ত অ্যাকশন ও ব্যাপক বিনোদন।

বলিউড সিনে সমালোচকরা বলছেন, এটি হতে পারে সিদ্ধার্থ আনন্দের এখন পর্যন্ত সবচেয়ে ‘মাস-অ্যাপিলিং’ সিনেমা, যেখানে তার অ্যাকশন পরিচালনার সিগনেচার স্টাইল আরও নতুন মাত্রা পাবে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স–এর ব্যানারে নির্মিত এই সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি। বিশেষ একটি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে রানি মুখার্জির। সূত্র: এনডিটিভি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme