জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক-প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি। ‘ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল অডিট)’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল অডিট)
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কমপক্ষে সিএ কোর্সের সম্পূর্ণ সার্টিফিকেট থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন: ৪০,০০০–৪৫,০০০ হাজার টাকা (মাসিক)। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনে বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: যেকোনো স্থানে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Leave a Reply