আরও ১২৩ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আরও ১২৩ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দেশের ৮ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১২ কোটি ৩০ লাখ (১২৩ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২২ ফেব্রুয়ারি) ক্রয় করা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট–অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

এর আগেও সোমবার (৯ ফেব্রুয়ারি) ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন) মার্কিন ডলার, ৫ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ (১৯৬.৫ মিলিয়ন) মার্কিন ডলার, ৪ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার এবং ২ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এসব ডলার কেনার ফলে ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ১৪৪৮ মিলিয়ন বা ১৪৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর চলতি ২০২৫–২৬ অর্থবছরে মোট ক্রয় দাঁড়াল ৫৩৮১.৫০ মিলিয়ন (৫৩৮ কোটি ১৫ লাখ) মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আজ আমরা ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ টাকা কাট-অফ রেটে মোট ১২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছি। ফলে, চলতি ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়াল ১৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫–২৬ অর্থবছরে মোট ৫৩৮১.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme