বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি চারজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা বাসটির বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহত অন্তত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, ‌‘হাসপাতালে এক শিশুসহ চারজনকে নিয়ে আসা হয়। এখানে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ এখন হাসপাতালে আছে।’

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় আটজন নিহত এবং একজনকে আহত অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে আহত ব্যক্তিও মারা যান।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme