সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে ডিসিদের নির্দেশ

সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে ডিসিদের নির্দেশ

অনলাইন ডেস্ক:

সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকার নির্ধারিত প্রতি কেজি ২৬-২৭ টাকা আলু বিক্রি করতে একজন মনোনীত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশনায় বলা হয়েছে। বুধবার (১ নভেম্বর) থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে জেলা প্রশাসকদের।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সকল জেলা প্রশাসকদের এ নির্দেশ দেয়া হয়েছে। The Control of Essential Commodities Act-1956 এর ৩ (২) (ই) অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এতে বলা হয়, আলু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করছেন। জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল করার লক্ষ্যে The Control of Essential Commodities Act-1956 এর ৩ (২) (ই) জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জরুরি ভিত্তিতে তার জেলাধীন কোল্ড স্টোরেজসমূহ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ক্ষেত্রে জেলা প্রশাসকরা জেলা/উপজেলা পর্যায়ে একজন উপযুক্ত কর্মকর্তাকে এক/একাধিক স্টোরেজ তত্ত্বাবধানে দায়িত্ব অর্পণ করবেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করবেন। এছাড়া ক্রেতাকে কোল্ড স্টোরেজ পর্যায়ে বিক্রির পাকা রশিদ প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ প্রেক্ষাপটে The Control of Essential Commodities Act-1956 এর ৩ (২) (ই) অনুযায়ী কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল জেলা প্রশাসকদের নির্দেশ প্রদান করা হলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme