সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু

সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু

নিউজ ডেস্ক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার ভিত্তিতে পৃথক ২৭ ক্যাটাগরিতে মোট ৩২টি পুরস্কার প্রদান করা হবে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যগ্মভাবে পেয়েছে ‘পরাণ’ ও ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা।

প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তারা।

এছাড়া শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। শিমু সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)। ‘পরান’ ও ‘পাপ পুণ্য’ সিনেমার জন্য এ সম্মানে ভূষিত হয়েছেন তারা।

আজীবন সম্মাননা দেয়া হয়েছে অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনাকে (রওশন আর রোজিনা)। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের ‘ঘরে ফেরা’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুভাশিষ ভৌমিক (দেশান্তর সিনেমা)। শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন সাইফুল ইমাম (দিপু ইমাম), অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের জন্য।

এছাড়া যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছেন যথাক্রমে রোহিঙ্গা ও বীরত্ব সিনেমার জন্য বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সংগীত পরিচালক মাহমুদুল ইসলাশ খান (রিপন খান), ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের জন্য। শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)। অপারেশন সুন্দরবনে ‘এ মন ভিজে যায়’ গানের জন্য পুরস্কার দেয়া হয়েছে এ গায়ককে। শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকর রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme