নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি এ সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্থায়ী কমিটির এই নেতা।

নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময়ে এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme