বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী

বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী

সবার জন্য পানি পেতে পদ্মা ব্যারেজের পাশাপাশি বিএনপি তিস্তা ব্যারেজেও হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২০ মে) টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন

তারেক রহমান বলেন, খাল খননের সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক আছে। গত ২০ বছরে আমরা ভূগর্ভস্থ যে পরিমাণ পানি নীচে থেকে টেনে ওপরে তুলেছি, খাল ও নদী খনন করে এবং বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি যদি আমরা ছড়িয়েও দেই; তবুও আগামি ২০ বছরে তা রিচার্জ হবে না। তাই কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে না। ভূগর্ভস্থ পানি ব্যবহার আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে। সবার জন্য পানি পেতে পদ্মা ব্যারেজের পাশাপাশি বিএনপি তিস্তা ব্যারেজও নিয়েও কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবিলা করতে হবে, কারণ খাল ও নদীর সঙ্গে ভূমিকম্প জড়িত। সুতরাং, আমাদের খাল খনন করতে হবে।

দুর্যোগ ঠেকানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme