অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নারীদের সুবিধা ও নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে পিংক বাস চালু হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের বক্তৃতায় এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে। তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারিত করা হচ্ছে।
পিংক বাস সার্ভিসের ঘোষণা দিয়ে তিনি বলেন, সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এসময় নারী সংসদ সদস্যরা হাত তালি দিয়ে অভিবাদন জানায়।
প্রসঙ্গত, ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। পাঁচ দশকের বেশি সময়ের এই যাত্রায় দেশের অর্থনীতির পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে উন্নয়ন কর্মসূচি ও রাষ্ট্রীয় ব্যয়ের আকারও।
Leave a Reply