মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টায় রং মিস্ত্রি গ্রেফতার

মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টায় রং মিস্ত্রি গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল শেখ (৩৫) নামে এক রং মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত রবিউল শেখ একই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রংমিস্ত্রি এবং তিন সন্তানের জনক বলে জানা গেছে। কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী তার দাদার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে সানোয়ার শিকদারের বাড়ির কাছে পৌঁছালে রবিউল তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সানোয়ার শিকদারের স্ত্রী সাহেরা বেগম ঘটনাটি দেখে ফেললে রবিউল দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রামদিয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিউলকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দোষী রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme