জয়পুরহাট প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন সভাপতি- আশরাফুল ইসলাম, সেক্রেটারি তারেক ইসলাম মনোনিত হয়েছেন। বৃহস্পতিবার শহরের আরামনগরের জেলা শিবিরের কার্যালয়ে সদস্য সমাবেশের মাধ্যমে কমিটির নাম ঘোষনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছের মোহাম্মদ ত্বহা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি এবং কার্যকরী পরিষদের সদস্য শফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি আসাদুল ইসলাম, এড. আসলাম হোসেন, ইমরান হোসেন, জামায়াতে ইসলামীর জেলা শাখার অফিস সেক্রেটারী মাওলানা আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই কমিটি ২০২৬ সালের বাকী সময়ের জন্য কার্যক্রম পরিচালনা করবেন।
Leave a Reply