অনলাইন ডেস্ক:
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, বিএনপি যে জ্বালাও-পোড়াও করছে, নৈরাজ্য করছে, তা দমনের জন্য আমাদের ছাত্রলীগের ভাইয়েরাই যথেষ্ট। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের ব্যানারে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের একটি ছেলে যখন তার মোবাইল ফোনে একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করার দৃশ্য দেখে, তখন সে বা তার পরিবার চায় না, বিএনপি ক্ষমতায় আসুক। আমার ছোট বোনটা যখন বছরের শুরুতেই নতুন বই পায়, দেশের এত উন্নয়ন দেখে, তখন সে ও তার পরিবার চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক। আমার চাঁপাইনবাবগঞ্জবাসী চায় না বিএনপি ক্ষমতায় আসুক। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের তরুণরা শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকাতেই তাদের প্রথম ভোটটি দেবে।
Leave a Reply