এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন ডেঙ্গু রোগী।
রবিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৫ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ১৬৫ জন, বরিশাল বিভাগের ৭৫ জন, চট্টগ্রাম বিভাগের ৬৩ জন, খুলনা বিভাগের ৬৬ জন, ময়মনসিংহ বিভাগের ৩৬ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, রংপুর বিভাগের ৪২ জন এবং সিলেট বিভাগের ৩ জন।
Leave a Reply