সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

বাজপাখি’ খ্যাত আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজের সামনে বিশ্বকাপ ফাইনালে আবারও নায়ক হওয়ার সুযোগ এসেছিল। ফাইনালে স্পেনের বিরুদ্ধে ১১টি অনবদ্য সেভ করে বিশ্বরেকর্ড গড়েছেন। ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপ ফাইনালের এটিই এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড।

স্পেনের বিপক্ষে পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে টিকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোল ঠেকাতে পারেননি। কষ্টের এই পরাজয় মেনে নিতে কিছু সময় নেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।

যুক্তরাষ্ট্র থেকে বুয়েনস আইরেসে ফিরে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তা দিয়েছেন আলবিসেলেস্তেদের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। বার্তায় আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছেন এ তারকা গোলরক্ষক।

অ্যাস্টন ভিলা ক্লাবের এ গোলরক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া আবেগঘন বার্তায় বলেছেন, সামনে এগোনোর পথ কী হবে এবং সরে দাঁড়ানোর সময় এসেছে কি না, সেটিও এখন ভেবে দেখতে হবে। বার্তায় কাউকে দোষারোপ না করে বরং টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে না পারার হতাশাই তুলে ধরেছেন।

ইনস্টাগ্রাম পোস্টে মার্তিনেজ লিখেছেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম, আমরা আবারও বিশ্বকাপ জিতব। স্বপ্ন দেখেছিলাম, ট্রফিটা আবার আর্জেন্টিনায় নিয়ে আসব এবং আরেকবার ইতিহাস গড়ব।’

এরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দেন মার্তিনেজ। তিনি লেখেন, ‘সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবার সময় এসেছে—কী ভুল হয়েছে, সামনে কীভাবে এগিয়ে যেতে হবে। আর হয়তো আমার সরে দাঁড়ানোর সময় এসে গেছে কি না, সেটাও ভেবে দেখতে হবে।

সংক্ষিপ্ত হলেও এই কথাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, আর্জেন্টিনা জাতীয় দলে মার্তিনেজের গুরুত্ব অনেক বেশি।

২০২১ সালের ৩ জুন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে অভিষেকের পর থেকেই তিনি শুধু একজন গোলরক্ষক নন, দলের অন্যতম নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লিওনেল মেসিসহ সতীর্থদের কাছে তিনি অনুপ্রেরণার ব্যক্তিত্ব, যিনি দলের ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme