হামে প্রাণ গেল আরও ৬ জনের

হামে প্রাণ গেল আরও ৬ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৩ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যু হল।

এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭০৮ জন মারা গেছেন। আর নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে ৯৫ জনের ক্ষেত্রে।

বিভাগওয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৫ জন।

এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৭, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme