আন্তর্জাতিক বাজারে চিনির দাম আরও কমলো

আন্তর্জাতিক বাজারে চিনির দাম আরও কমলো

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে চিনির দাম কমছেই। শুক্রবারও (১০ নভেম্বর) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ভোগ্যপণ্যটির দর আরেক দফা হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা ৪ কার্যদিবসে খাদ্যপণ্যটির মূল্য কমলো।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আইসিইতে অপরিশোধিত চিনির আরও দরপতন ঘটেছে।

বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে চিনির উৎপাদন রেকর্ড বেড়েছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির জোরালো সম্ভাবনা জেগেছে। ফলে ভোগ্যপণ্যটির দরে এই নিম্নমুখিতা তৈরি হয়েছে।

এদিন আগামী মার্চের চিনির সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি পাউন্ডের দর স্থির হয়েছে ২৭ দশমিক ৩৮ সেন্টে। এর আগে গত মঙ্গলবার পাউন্ডপ্রতি চিনির দাম নিষ্পত্তি হয় ২৮ দশমিক ১৪ সেন্টে। বিগত ১২ বছরের মধ্যে তা ছিল সর্বোচ্চ।

একই কর্মদিবসে আসছে ডিসেম্বেরের সাদা চিনির দাম নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর দাঁড়িয়েছে ৭৫০ ডলারে। আগের দিন যা ৭৪৯ ডলার।

গত অক্টোবরের দ্বিতীয়ার্ধে বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চলে মোট চিনি উৎপাদন হয়েছে ২ দশমিক ৩৫ মিলিয়ন মেট্রিক টন। গত বছরের একই সময়ের চেয়ে যা ৯ দশমিক ৪ শতাংশ বেশি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme