এ আর রহমান সুর বিকৃত করায় হিরো আলমের আক্ষেপ

এ আর রহমান সুর বিকৃত করায় হিরো আলমের আক্ষেপ

অনলাইন ডেস্ক:

কাজী নজরুল ইসলামের লেখা গান ‘কারার ঐ লৌহ কপাট’ রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। অস্কারজয়ী এই তারকার বিরুদ্ধে নজরুল সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ উঠেছে। যা নিয়ে দুই বাংলার সংগীত বোদ্ধা থেকে সাধারণ শ্রোতাদর্শকও এ আর রহমানকে তুলোধুনো করছেন। কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এ ইস্যুতে এবার মুখ খুলেছেন।

তিনি বলেন, আমি কিছু করলেই দোষ হয়। আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলেই নাকি দেশের মানসম্মান চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন, তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের রিমেক গান কারার ঐ লৌহ কপাট নিয়ে কেন কথা বলছেন না?

হিরো আলম আরও বলেন, বহুবার বলেছি আমি কোনও গায়ক বা শিল্পী নই, আমি শিখে এসে গান করিনি। শুধুমাত্র মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন আমারও পরানো যাহা চায় গানটা গাইলাম তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এ আর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন কারার ঐ লৌহ কপাট এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না বলেও জানতে চান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme