কাদের নাম প্রকাশ করবেন পূর্ণিমা?

কাদের নাম প্রকাশ করবেন পূর্ণিমা?

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।

তবে অনেক দিন ধরেই বড় পর্দায় নেই পূর্ণিমা। ভক্তদের সুখবর দিয়েছিলেন যে আবারও দেখা মিলবে তার। কিন্তু সেখানেই ঘটেছে বিপত্তি। সম্প্রতি পূর্ণিমা জানিয়েছেন, চলচ্চিত্র অঙ্গনের পলিটিক্সের কারণে অনেক সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। এবার এ নায়িকা জানালেন যাদের দ্বারা পলিটিক্সের শিকার হয়েছেন তাদের নাম প্রকাশ করবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, পলিটিক্সের বিষয়টি নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করব আমি। সেখানেই সবকিছু খুলে বলব। আমি কেন পলিটিক্সের শিকার হয়েছি আর কারা আমায় এই পলিটিক্সের মধ্যে ফেলেছে? তাদের সবার নাম আমি বলব। এজন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে।

এর আগে এক অনুষ্ঠানে পূর্ণিমা বলেছিলেন, এখন চলচ্চিত্র কমেছে। সেভাবে সিনেমা হচ্ছে না। তাই তো অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী শিল্পী মারা গেছেন। কোনো কোনো রাজনীতি তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই সিনেমার কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার! আমিও কিছু কিছু সিনেমা থেকে বাদ পড়েছি, আমি জানি। যদিও আমি বলি, আমি করিনি, কিন্তু আমি থাকা অবস্থায় অনেক সিনেমা থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। এখন কিছু বলার নেই। সিনেমা কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme