অনলাইন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। বুধবার দিবাগত রাত থেকে এ ধরনের বিভিন্ন মন্তব্য সোশ্যালে ভেসে উঠলে বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশ হয় কয়েকটি মাধ্যমে।
এ ব্যাপারে অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম সংবাদমাধ্যমকে বলেন, মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে তানজিন তিশা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে তাকে।
এদিকে তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। গত কয়েকদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছে।
তারা জানান, বুধবার রাতে রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান তিশা। সেখান থেকে ফিরে এসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহতার চেষ্টা করেন তিনি।
Leave a Reply