নিউজ ডেস্ক:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম। বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটের দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
এ নিয়ে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ডিবি প্রধান মুহাম্মদ হারুন অর রশীদ স্যারের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবো।
এর আগে হিরো আলম ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছিলেন করেছিলেন তাকে হুমকি দেয়া হয়েছে। এ সময় তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।
Leave a Reply