ডিবি কার্যালয়ে তানজিন তিশা

ডিবি কার্যালয়ে তানজিন তিশা

অনলাইন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গিয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ডিবি কার্যালয়ে যান এ অভিনেত্রী।

একটি সূত্র জানিয়েছে, এদিন বিকেল রাজধানীর মিন্টো রোডে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ডিবি কার্যালয়ে যান তিশা। ব্যক্তিগত সমস্যা সম্পর্কে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নেয়ার জন্যই গিয়েছেন তিনি।

এদিকে হঠাৎ করেই তিশার পুরনো একটি ফোনালাপ ফাঁস হয় সোশ্যালে। ফাঁস হওয়া ওই ফোনালাপটি অনেক পুরনো। এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা। যদিও বেশি দিন টিকেনি ওই সম্পর্ক। তখন হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী। আর ওই ফোনালাপটি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যালে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme