কাতার ও সৌদি আরব থেকে ইউরিয়া সার কিনছে সরকার

কাতার ও সৌদি আরব থেকে ইউরিয়া সার কিনছে সরকার

নিউজ ডেস্ক:

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার ও সৌদি আরব থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনছে সরকার। একই সঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারও কেনা হবে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) জন্য রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
এ ছাড়াও বিসিআইসির জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিনেটস কোম্পানি থেকে সমপরিমাণ লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২৩ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার ৯০০ টাকায় আমদানি করা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত সচিব।
 
তিনি জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ৯ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমতি দেয়া হয়েছে। এতে ব্যয় পড়বে ১২১ কোটি ৮ লাখ ৭১ হাজার ২৫০ টাকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme