আবারও সর্বাত্মক অবরোধের ডাক বিএনপির

আবারও সর্বাত্মক অবরোধের ডাক বিএনপির

সপ্তম দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও সমমানের দলগুলো। দুই দিনের বিরতি দিয়ে আগামী রোববার ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে তারা।

বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগামী ২৬ নভেম্বর সকাল ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান তিনি।

এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। পরবর্তীতে ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায়, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় এবং ২২ ও ২৩ নভেম্বর ষষ্ঠ দফায় অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme