সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে: বাণিজ্যমন্ত্রী

সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আমদানি নির্ভর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে সরকার সার্বিকভাবে চেষ্টা করছে।

বুধবার দুপুরে রংপুরের পীরগাছায় নিজ সংসদীয় আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, আমরা সবাইকে আহ্বান করছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। দু’একটি দল বাদে অনেকে ফরম নিচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে নৌকায় ভোট দেয়ার অপেক্ষায় আছে।
তিনি বলেন, ১৫ বছর ক্ষমতায় থেকে দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। যার কারণে সারা দেশের মানুষ আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme