আরও বাড়লো এলপিজির দাম

আরও বাড়লো এলপিজির দাম

নিউজ ডেস্ক:

ভোক্তা পর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। বিদায়ী নভেম্বরে তুলনায় চলতি ডিসেম্বরের জন্য ১২ কেজি সিলিন্ডারের দর ২৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৪ টাকা ।

রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দিয়েছে। এদিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া ভোক্তা পর্যায়ে বোতলজাত ৫.৫ কেজি এলপিজির দাম ৬৪৪ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৪৬৩ টাকা, ১৫ কেজি ১ হাজার ৭৫৫ টাকা, ১৬ কেজি ১ হাজার ৮৭২ টাকা, ১৮ কেজি ২ হাজার ১০৭ টাকা, ২০ কেজি ২ হাজার ৩৪০ টাকা ধার্য করা হয়েছে।

তাছাড়া ২২ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৯২৬ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৫৫১ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৮৬২ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৯৬ টাকা এবং ৪৫ কেজির দর ৫ হাজার ২৬৬ টাকা ঠিক করা হয়েছে।

এর আগে ২ নভেম্বর ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ায় বিইআরসি। গত ২ অক্টোবর, ৩ সেপ্টেম্বর, ২ আগস্টও এলপিজির দর বাড়ানো হয়। সবশেষ ডিসেম্বরেও বৃদ্ধি করা হলো। এ নিয়ে টানা ৫ মাস এলপি গ্যাসের মূল্য বাড়লো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme