আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে: ডলি সায়ন্তনী

আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে: ডলি সায়ন্তনী

বিনোদন ডেস্ক:


পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছিল। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিনি।

আপিলে মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করে তিনি বলেছেন, ক্রেডিট কার্ড সংক্রান্ত ক্ষুদ্র জটিলতায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল। এখানে আমার ফল্ট (ভুল) ছিল। কারো ষড়যন্ত্রের কারণে মনোনয়নপত্র বাতিল হয়নি।

ডলি সায়ন্তনী বলেন, ক্রেডিট কার্ডের ছোট একটা ঝামেলা আমার নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশোনা করে, সেজন্য দেশের বাইরে যাওয়া-আসা করতে হয়। তাই বিষয়টি খেয়াল করিনি। এখন ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট পরিশোধ করে ইসিতে এসেছি।

কত টাকা বকেয়া ছিল? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব কম টাকা, বলার মতো না। তবে যে অভিযোগটা এসেছে এটা আসলেই আমার ফল্ট (ভুল) ছিল। কারোর ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করিনি। তবে আশা করছি আমি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাব।

ভোটের মাঠের লড়াই প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী বলেন, এতদিন গান করেছি। অনেকদিনের আশা ছিল এলাকার জন্য কিছু করব। সে সুযোগটা বিএনএম দিয়েছে। সেজন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা চাই।

পরে তিনি শুনানি ও নিষ্পত্তির জন্য ইসি ভবন প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত দুই নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঁইয়ার কাছে আপিল আবেদন জমা দেন।

এর আগে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme