বিনোদন ডেস্ক:
দ্বাদশ জাতীয় নির্বাচনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার বেলা ১১টা ৪২ মিনিটের দিকে নির্বাচন কমিশনে আসেন তিনি।
হিরো আলম জাতীয় নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে, যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন।
প্রার্থিতা ফেরত পেয়ে আবেদন করার পর হিরো আলম বলেন, এবার যে ছোট-খাটো ভুল হয়েছে, আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাব।
কমিশন থেকে ফেরত না পেলে কী করবেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলে, আপানারা জানেন, প্রতিবার কমিশন থেকে বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবারও তা-ই করব।
পরে মনোনয়ন বাতিল হওয়া নিয়ে হিরো আলম বলেন, উকিল ভুল করেছে। তবে উকিল ভুল করা মানে আমি ভুল করেছি। হিরো আলমের প্রার্থিতা বাতিল নতুন কিছু নয়। হলফনামায় স্বাক্ষর করিনি। তারা চাইলেই এখানে আমার স্বাক্ষর নিতে পারতো। বাতিল করেছে করুক। ইনশাআল্লাহ হিরো আলম ভোটের মাঠে থাকবে। আমি আবারও আমার প্রার্থিতা ফিরেয়ে আনার চেষ্টা করবো। আমি নির্বাচন কমিশনে আপিল করবো। ওখানে না হলেও হাইকোর্টে যেয়ে প্রার্থিতা ফিরিয়ে আনবো। হিরো আলম ভোটে আছে, ভোটের
Leave a Reply