অনলাইন ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । তবে এ সময়ে নতুন কোনো করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। নতুন করে সুস্থ হয়েছে ৫৬ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষাও করা হয় এক হাজার চারটি নমুনার। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক শূন্য ৯ শতাংশ। অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৬ শতাংশ।
Leave a Reply