অনলাইন ডেস্ক:
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুধবার বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, উনারা (বিশ্বব্যাংক) সাহায্য-সহযোগিতা করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে। মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ অর্থায়ন দেবে তারা।
মন্ত্রী বলেন, সাড়ে ৫০০ মিলিয়ন ডলারের ব্যবস্থা ওনারা করেছেন। আরবান হেলথের জন্য ১০০ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেবে। রোহিঙ্গা ও স্থানীয় জনগজণের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেবে। এটা দিয়ে অবকাঠামো ও সেবার জন্য ব্যবহার হবে। আগস্টের শেষে বোর্ড মিটিংয়ে এটা অনুমোদন হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। করোনার সময় বিশ্বব্যাংকের অর্থায়ন কিছুটা কমানো হয়েছিল। আমরা বলেছে, যে কমিটমেন্ট করেছিলেন সেটি যেন বজায় থাকে। এ বিষয়ে আলোচনা হবে।
Leave a Reply