নিউজ ডেস্ক
দীর্ঘ সংগীত ক্যারিয়ারে ৮০টির মতো দেশের গান করেছেন তারকা কণ্ঠশিল্পী আসিফ আকবর। আবারও দেশের গান গাইলেন তিনি। শিরোনাম ‘জানতে চাই।
নতুন প্রজন্মকে বলতে চাই/ কেন আজ ঘুমিয়ে আছো/ জেগে ওঠো/ লাখো শহীদের আত্মায় আজ শান্তি নাই/ স্বাধীন করেছিল দেশ/ বলেছিল স্বাধীনতা চাই/ কেন আজ দেশে স্বাধীনতা নাই/ সবার কাছে জানতে চাই’– এমন কথার গানটি লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আকতার হোসেন।
সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে এর রেকর্ডিং শেষ হয়েছে। গানের সুর-সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এর মাধ্যমে গানের ক্যারিয়ার প্রথমবার সুমন কল্যাণের সুরে গান করলেন আসিফ।
নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গানের কথা অসাধারণ। আকতার হোসেনের গীতিকবিতায় দেশপ্রেমের আর্তি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। সুমন কল্যাণ দাদা বাংলাদেশের একজন গুণী মিউজিশিয়ান। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের হলেও একসঙ্গে কাজ করা হয়নি। তাঁর সুর ও সংগীতে গাইতে পেরে ভালো লেগেছে। অনেক দিন পর দেশের গানটি গেয়ে মনে খুব প্রশান্তি পেয়েছি। আশা করছি, দেশের গানটি শ্রোতাদের ভালো লাগবে।
জানা গেছে, গানের ভিডিও তৈরি করবে ইয়ামিন ইলানের প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক। শিগগিরই শুরু হবে এর দৃশ্য ধারণ।
Leave a Reply