মঙ্গলবার সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মঙ্গলবার সর্বসাধারণের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক


সর্বসাধারণের সঙ্গে মঙ্গলবার গণভবনে সাক্ষাৎ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল থেকে এ অনুষ্ঠান শুরু হবে। মূলত এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে শুভেচ্ছা গ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি। অনুষ্ঠানের শিডিউল সংশ্লিষ্টদের জানানো হবে।

এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসবেন। টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন তারা।

ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিলের রাষ্ট্রদূত এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্য ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরংকুশভাবে বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। গণভবনে এ সাক্ষাৎ হয় সোমবার (৮ জানুয়ারি)।

রাষ্ট্রদূতরা এ সময় বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীও রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme