১ সেপ্টেম্বর ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি

১ সেপ্টেম্বর ঢাকায় শোভাযাত্রা করবে বিএনপি

নিউজ ডেস্ক:

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটর পর্যন্ত বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শান্তিপূর্ণ র‌্যালির সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

বর্ণাঢ্য শান্তিপূর্ণ র‌্যালিতে মাইক ব্যবহারের অনুমতিসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে সহযোগিতা প্রদান করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme