‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ হলেন শাহরুখ খান

‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ হলেন শাহরুখ খান

নিউজ ডেস্ক


বলিউট কিং শাহরুখ খানের সিনেমা মানেই যেন হিট। দীর্ঘ চার বছর বিরতি দিয়ে গেল বছর পর্দায় ফেরেন এই তারকা। আর ফিরেই রীতিমতো তাক লাগিয়ে দেন তিনি। পর পর তিনটি সিনেমা দিয়ে ২০২৩ সালে বক্সঅফিসে হ্যাটট্রিক করেন বলিউডের এই বাদশাহ। বিরতিতে গেলেও যে তিনি দমে যাননি সেটা আবারও প্রমাণ করলেন শাহরুখ।

এবার দুর্দান্ত অভিনয়ের জন্য সিএনএন-নিউজ১৮-এর ‘ইন্ডিয়ান অব দি ইয়ার’র মুকুট অর্জন করলেন শাহরুখ। গত ১০ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।

ওই প্রতিবেদনে বলা হয়, বুধবার নয়াদিল্লির তাজ প্যালেসে সন্ধ্যা ৬টায় অ্যাওয়ার্ড শো শুরু হয়। শাহরুখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণি রত্নম, জাভেদ আখতারসহ অনেক ব্যক্তিত্ব।

মুকুটটি অর্জন করে শাহরুখ বলেন, সব সময় সবার শান্ত থাকা উচিত। শান্ত থেকে কঠোর পরিশ্রম করা উচিত। আর সেটা হলে সাফল্য আসবেই। প্রত্যাশা ভরা চরিত্রে অভিনয় করতে পছন্দ করি আমি। পাশাপাশি তিনি বিশ্বাস করেন, ভালোর ফল সবসময় ভালোই হয়।

গেল বছর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে প্রত্যাবর্তন করেন শাহরুখের। মুক্তির পরই বাজিমাত করে সিনেমাটি। এরপর ‘জওয়ান’ দিয়ে পর্দা মাতান এই তারকা। এই সিনেমাটি নিয়েও ছিল ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা।

সবশেষে মুক্তি পায় রাজকুমার হিরানি নির্মিত ও শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’। এ সিনেমা দেখতে প্রায় ১ কোটিরও বেশি দর্শক ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। বলা যায়, ২০২৩ সালটা শাহরুখের দখলেই ছিল। দীর্ঘ বিরতি থেকে ফিরেই বক্সঅফিস মাতানোর পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন সিনেমাপ্রেমীদের।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme