লন্ডন থেকে ফিরেই নতুন সিনেমার ঘোষণা দেবেন শাহরুখ!

লন্ডন থেকে ফিরেই নতুন সিনেমার ঘোষণা দেবেন শাহরুখ!

বিনোদন ডেস্ক


বলিউড কিংয়ের হ্যাটট্রিকের বছর ২০২৩। তবে বছরটি যেন ধারাবাহিক করতে চান এই সুপারস্টার। নতুন বছরেও তিন তিনটি ছবিতে এন্ট্রি নেয়ার কথা শোনা যাচ্ছে তার। তবে ছুটি কাটিয়ে সতেজ মন নিয়ে সেই ঘোষণা দেবেন কিং খান।

ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, নতুন বছর সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমায় চুক্তিবদ্ধ হবেন শাহরুখ। সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে।

বানসালির সঙ্গে শাহরুখের প্রাথমিক কথা বার্তা প্রায় শেষ। দুজনই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। নতুন বছরের মাঝামাঝিতে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
শত ব্যস্ততার পর পরিবার নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন অভিনেতা। তবে সেখানেও কাজ পিছু ছাড়েনি। স্ক্রিপ্ট পৌঁছে গেছে সুদূর লন্ডনে। সেখানেই বেশ কয়েকটি সিনেমার স্ক্রিপ্ট পড়েছেন তিনি। জানা গেছে ছুটি কাটিয়ে দেশে ফিরেই তিনটি সিনেমা ফাইনাল করবেন এই অভিনেতা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, নতুন বছরেও তিনটি সিনেমা মুক্তি দেবেন শাহরুখ।
গত বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে তিনি যে বক্স অফিসে ঝড় তুলেছিলেন, তা অব্যাহত ছিল বছরের শেষ পর্যন্ত। সিদ্ধার্থ আনন্দের সিনেমাটি দিয়ে চার বছর পর রাজকীয় প্রত্যাবর্তন হয় অভিনেতার। এরপর ‘জওয়ান’, আর শেষ বেলায় ‘ডাঙ্কি’র মতো হিট ছবি তার ঝুলিতে। এক বছরে তিনটি হিট ছবি দিয়ে শাহরুখ বুঝিয়ে দিলেন বলিউডের ‘কিং খান’ এখনো মাঠ ছাড়েননি। ‘পাঠান’ ও ‘জওয়ান’–এ শাহরুখকে দেখা গেছে পুরোদস্তুর অ্যাকশন হিরোর চেহারায়। রোমান্টিক তকমা ছেড়ে তাঁর নতুন রূপ লুফে নিয়েছেন দর্শকেরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme