বিয়ে করছেন অভিনেত্রী রাকুল প্রীত

বিয়ে করছেন অভিনেত্রী রাকুল প্রীত

বিনোদন ডেস্ক


বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। দীর্ঘদিন ধরে প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। তার সঙ্গেই মালাবদল করতে যাচ্ছেন এ অভিনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি রাকুল-জ্যাকির প্রি-ওয়েডিং অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই প্রেমিক যুগল।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘রাকুল-জ্যাকি তাদের বিয়ের তারিখটি গোপন রাখতে চাইছেন। ডিজাইনার থেকে ফটোগ্রাফার কেউ তাদের বিয়ের বিষয়ে তথ্য দিতে চান না। প্রত্যেকে জানিয়েছেন, গোয়াতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।’

পুরোদমে বিয়ের প্রস্তুতি চলছে। কনের পোশাক ডিজাইন করছেন তরুণ তাহিলিয়ানি। এ বিষয়ে সূত্রটি বলেন, ‘এটি পূর্ণাঙ্গ একটি বলিউডি বিয়ে হতে যাচ্ছে।’

বিয়ের পরপরই কাজে ফিরবেন রাকুল। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি রাকুল কিংবা জ্যাকি।

এর আগে, ২০২২ সালে রাকুল প্রীতের জন্মদিনে জ্যাকির সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন এই যুগল। এরপর বিভিন্ন জায়গা তাদেরকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme