বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আরও একটি নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছেন। সিনেমার রঙিন দুনিয়ার পাশাপাশি তিনি কর্পোরেট জগতেও সমান তালে হাঁটতে যাচ্ছেন।
শাকিব খান এমনটাই ঘোষণা দিলেন। তিনি রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন। এ প্রতিষ্ঠানটিতে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে।
আন্তর্জাতিক এ ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানেই শাকিব খানের নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
Leave a Reply